বাইস্টেবল মাল্টিভাইব্রেটর কিভাবে কাজ করে?
বর্তমানে মাল্টিভাইব্রেটরের বিভিন্ন রকম ব্যবহার রয়েছে। আমরা যে ইলেকট্রনিক্স পণ্য ব্যাবহার করে থাকি সেগুলোর মধ্যেও মাল্টিভাইব্রেটর ব্যবহার করা হয়ে থাকে। তিনরকম এর মাল্টিভাইব্রেটর রয়েছে। একেকটি মাল্টিভাইব্রেটরের কাজ অপরটি থেকে আলাদা। আমরা আজকে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর নিয়ে জানতে চেষ্টা করবো। তিনরকম মাল্টিভাইব্রেটর (Multivibrator) রয়েছে: ১. এস্টেবল মাল্টিভাইব্রেটর (Astable Multivibrator-মানে সুস্থিত নয় এমন)। ২. মনোস্টেবল মাল্টিভাইব্রেটর ( Mono stable multivibrator {⎍} - যার একটি মাত্র সুস্থিত অবস্থা রয়েছে) ৩. বাইস্টেবল মাল্টিভাইব্রেটর ( Bi stable multivibrator - যার দুইটি সুস্থিত অবস্থা রয়েছে) আমরা এখানে বাইস্টেবল নিয়ে জানবো। আমাদের জীবনের উঠানামাকে এই বাইস্টেবল এর সাথে তুলনা করতে পারি। কারণ বাই -স্টেবল এ দুইটা স্টেট ব...